খুলনায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো-পাতানো হয়রানিমূলক মামলার রায় বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশে করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। 
 
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
 
নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া থাকবেন কারাগারে বা কোর্টে, আর শেখ হাসিনা যাবেন ভোটে; আওয়ামী লীগের এমন দিবাস্বপ্ন বাংলাদেশের জনগণ কোনদিন পূরণ হতে দেবে না।
 
বিক্ষোভ সমাবেশ বক্তৃতা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কেসিসি’র মেয়র মনিরুজ্জামান মনি, সাবেক এমপি কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি শেখ মুজিবর রহমান, মীর কায়সেদ আলী, আব্দুল জলিল খান কালাম, সিরাজুল ইসলাম মেঝো ভাই, সৈয়দা রেহেনা ঈসা, মহানগর বিজেপি সভাপতি অ্যাডভোকেট লতিফুর রহমান লাবু, জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট লস্কর শাহ আলম, জেপি (জাফর) সভাপতি মোস্তফা কামাল, মুসলিম লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তার জাহান রুকু, বিজেপির সিরাজউদ্দিন সেন্টু, খেলাফত মজলিসের নগর সেক্রেটারি মাওলানা নাসির উদ্দিন অধ্যাপক ডাঃ সেখ মোঃ আখতার উজ জামান প্রমুখ। এর আগে দলীয় কার্যালয় চত্বরে একই দাবিতে পৃথক বিক্ষোভ- সমাবেশ কওে জেলা বিএনপি।
 
ইত্তেফাক/এমআই