খুলনা র্যাব-৬ এর আওতায় যশোর ক্যাম্প সিপিসি-৩ একটি দল সাতক্ষীরার তালা উপজেলার কুটিঘাটা এলাকায় মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে দুটি পিকআপ ভর্তি ২৯৪৯ পিস ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা জব্দ করেছে। এ সময় সাতজনকে গ্রেফতার করা হয়। যার মূল্য আনুমানিক ৪৩ লাখ ৫৭ হাজার ৩০০ টাকা।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন জানান, তালা উপজেলার কুটিঘাটা বাজার এলাকায় দুটি পিকআপ আটক করে র্যাব। পরে ১২টি প্লাস্টিকের বস্তা ও ২৩টি চটের বস্তায় রক্ষিত ২৯৪৯ পিচ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গা উদ্ধার করে। এ ঘটনায় ড্রাইভার সাতক্ষীরার দক্ষিণ পারুলিয়ার জামাল মোড়লের পুত্র মিলটন মোড়ল (২৫) ও সূধীর কৃষ্ণ এর পুত্র গৌতম কুমার, সাতক্ষীরার রসুলপুর এলাকায় সনু কারিগনের পুত্র মাজেদ আলী (৩৫), দেবহাটা থানার পারুলিয়ার মোক্তার মোড়লের পুত্র রবিউল ইসলাম (৩৬), উত্তর পারুলিয়ার আনিছ গাজীর পুত্র রবিউল বাসার (২২), সাতক্ষীরা সদরের বাঁশদহ এলাকার মৃত কাওছার দালাদের পুত্র জাকির হোসেন (৪১) ও মতলুবের রহমানের পুত্র আজারুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি