জীবননগরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জীবননগরে এক কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ৪ টার সময় আব্দুল মালেকের উথলী বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। 
 
পুলিশ জানায়, উপজেলার উথলী গ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুল মালেক উথলী বাজারে অবস্থিত নিজ ব্যবসা প্রতিষ্ঠান মুদি দোকানের আড়ালে গাঁজা বিক্রি করে আসছিল। খবর পেয়ে জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদুর রহমান মঙ্গলবার বিকেল ৪ টার সময় আব্দুল মালেকের মুদি দোকানে অভিযান চালান। এ সময় তার দোকান তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসায়ী আব্দুল মালেককে গ্রেফতার করা হয়। 
 
ইত্তেফাক/কেকে