ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর কাস্টমস কর্তৃপক্ষ এক ভারতীয় নাগরিকের লাগেজ থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করেছে। আজ মঙ্গলবার দুপুরে আগরতলার বাসিন্দা মনিন্দ্র দেবনাথ (৪০) এর লাগেজ থেকে ৩৮৪ বক্স কেমিকেল রিপ্রেজেন্টিভ জাতীয় ওষুধ জব্দ করে। এসব ওষুধের মূল্য ধরা হয়েছে প্রায় ৩ লাখ টাকা।
জানা গেছে, ত্রিপুরা রাজ্যের আগরতলার রাধানগর গ্রামের বাসিন্দা মনিন্দ্র দেবনাথ পাসপোর্ট ভিসায় মঙ্গলবার দুপুরে আখাউড়া কাস্টমসে আসেন। এসময় তার সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে ৩৮৪ বক্স কেমিকেল রিপ্রেজেন্টিভ জাতীয় ওষুধ পাওয়া যায়। পরে এসব ওষুধ জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, ওষুধ প্রশাসনের অনুমতি না থাকায় এসব ওষুধ জব্দ করা হয়েছে।
ইত্তেফাক/কেকে