মহান ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত ঠাকুরগাঁও। এ উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সৌজন্যে প্রভাতফেরির রাস্তায় রং-তুলিতে আকাঁ হয়েছে আলপনা।
মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন রাস্তায় আলপনা আকাঁ কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এ সময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসলাম মোল্লা, প্রবীণ শিক্ষাবিদ মনতোষ কুমার দে, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাসুদুর রহমান বাবু, উদিচীর সভাপতি সেতারা বেগম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দেব, চিত্রশিল্পী ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাদিমুল ইসলাম জাদু প্রমূখ।
ইত্তেফাক/নূহু