পাংশায় শহীদ মিনারে হাজারো মানুষের ঢল

রাজবাড়ীর পাংশায় একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার পাংশা সরকারি কলেজে সর্বস্তরের মানুষের ঢল নামে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ সমবেত হয় কলেজ প্রঙ্গনে।

রাত ১২ টা ১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পাংশা সরকারী কলেজের উপাধাক্ষ্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম. শফিকুল মোরর্শেদ আরুজ, সহকারী পুলিশ সুপার পাংশা সার্কেল মোঃ ফজলুল করিম, পাংশা প্রেসক্লাবের আহব্বায়ক ও দৈনিক ইত্তেফাক পাংশা সংবাদদাতা এস,এম,রাসেল কবিরের নেতৃত্বে সকল সাংবাদিকেরা পুর্ষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও উপজেলা

ছাত্রলীগ, যুবলীগ, জাতিয় পাটিসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবর্ক অর্পণ করা হয়।

ইত্তেফাক/নূহু