মাগুরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছে।
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড: শ্রী বিরেন শিকদার এমপি, জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, জেলা প্রশাসক মুহ: আতিকুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, পুলিশ সুপার মুনিবুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান।
এরপর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তার সহযোগ সংগঠন, স্বাস্থ্য বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা পৌরসভা, এলজিইডি, সদর উপজেলা পরিষদ, প্রেস ক্লাব, আইনজীবী সমিতি, আদর্শ কলেজ, সরকারী মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সর্বস্তরের মানুষ পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি সন্মান জানান।
ইত্তেফাক/নূহু