বিশ্বের বেশিরভাগ মুসলমান যে দেশটিকে পবিত্র বলে মনে করে, সেই সৌদি আরবে কি মসজিদের সংখ্যা খুব বেশি? আর এসব মসজিদ কি মানুষের বিশেষ করে শিশুদের উপদ্রবের কারণ হয়ে দাঁড়িয়েছে? অন্তত একজন তাই মনে করেন।
তিনি খোদ সৌদি আরবেরই একজন লেখক। মসজিদ নিয়ে টেলিভিশনে মন্তব্য করে বিপাকে পড়েছেন মোহাম্মদ আল-সুহাইমি। তাকে তদন্তের মুখোমুখি হতে হচ্ছে এবং গণমাধ্যমে নিষিদ্ধ হতে যাচ্ছেন।
আল-সুহাইমি মন্তব্যগুলো করেছেন একটি আরব টেলিভিশন চ্যানেলে। এরপর এ নিয়ে দেশটিতে বেশ বড় ধরনের বিতর্ক শুরু হয়েছে। বিবিসি
ইত্তেফাক/আনিসুর