রাজধানীতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ আটক ২

রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ৯ হাজার পাঁচশত ৯০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেছে র‌্যাব-২। 
 
মঙ্গলবার রাত ১০ দিকে তাদের গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- ইয়ার মোহাম্মদ (৪০) ও মো. আশিক শেখ (৩০)।
 
এএসপি মো. রবিউল ইসলাম বলেন, রাতে বাংলামোটর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-২ অভিযান চালায়। এতে ৯ হাজার পাঁচশত ৯০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইয়ার মোহাম্মদ ও মো. আশিক শেখকে গ্রেফতার করা হয়।  
 
ইত্তেফাক/কেকে