লাহোরের আদালতে গুলিতে ২ আইনজীবী নিহত

 
পাকিস্তানের লাহোর দায়রা আদালতে এক আইনজীবীর গুলিতে অপর দুই আইনজীবী নিহত হয়েছেন।
 
মঙ্গলবার বিচারক তাসিউর রেহমানের এজলাসের বাইরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডননিউজ। দুই আইনজীবীর মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে ভাষ্য পুলিশের।  
 
নিহত আইনজীবীদের রানা নাদিম ও রানা ওয়াইস বলে শনাক্ত করা হয়েছে। গুলিবর্ষণকারী আইনজীবী কাশিফ রাজপুতকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
 
ইত্তেফাক/আনিসুর