দেশের অন্য কোথাও এখন আর মণ্ডলী প্রথা চালু থাকার কথা শোনা না গেলেও চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এখনও সেই প্রাচীন মণ্ডলী প্রথা টিকে রয়েছে। শুধু টিকেই আছে না মণ্ডলী প্রথাকে প্রাচীনের কুসংস্কার থেকে বেরিয়ে রীতিমত আধুনিক করে গড়ে তুলেছেন পাঁচ গ্রামের ১১৪ জন মণ্ডল। তাদের নেতৃত্বে গ্রামে গ্রামে মাদক নির্মূল, বাল্য বিয়ে ও নানা সামাজিক অনাচার রোধ করা হয়ে থাকে। আজ বুধবার সকাল ১০টার দিকে পৌরসভার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ে মাতৃভাষা দিবস উপলক্ষে মণ্ডলদের সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল তারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সমাবেশও করেন। প্রাচীন সেই মণ্ডলী প্রথাকে পুনরুজ্জীবিত করে রাখা পৌরসভার সাবেক মেয়র এম সবেদ আলী মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ খান। প্রধান অতিথি বলেন, দেশের অন্য কোথাও এখন আর মণ্ডলী প্রথা আছে বলে আমার জানা নেই। কিন্তু আপনারা সেই প্রথাকে ধরে রেখে সামাজিক উন্নয়নে কাজ করলে পুলিশের সার্বক্ষণিক সহযোগিতা পাবেন।
IMG0
শহীদ দিবস উপলক্ষে মণ্ডলদের সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক হাজি রবিউল হক পকু মণ্ডল, সোনালী ব্যাংকের গাংনী শাখার ব্যবস্থাপক সিরাজুল ইসলাম মণ্ডল, শামসুজ্জোহা সাবু মণ্ডল, কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মণ্ডল সোনাহার, হাজি ঠান্ডুর রহমান মণ্ডল, নজরুল ইসলাম মণ্ডল, মিরাজ শামজি মণ্ডল, হাজি রফিকুল ইসলাম মুকুল মণ্ডল, রিকাত আলী মণ্ডল সহিদুল হক বড় মিয়া মণ্ডল, আল আমীন মণ্ডলসহ অনুষ্ঠানে পাঁচ গ্রামের মণ্ডল প্রধানরা উপস্থিত ছিলেন। মানোয়ার হোসেন মণ্ডলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান।
ইত্তেফাক/এসএস