বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ে তিনমাস পার হয়েছে। কিন্তু যতদিন যাচ্ছে, ততই মিঞাঁ-বিবির রসায়ন আরও মজবুত হচ্ছে। বিয়ের পর প্রায়ই সামাজিক মিডিয়া ইন্সটাগ্রামে আনুশকার সঙ্গে তার ছবি শেয়ার করতে থাকেন কোহলি।
তেমনই একটি আবেগঘন ছবি মঙ্গলবার ইন্সটাগ্রাম অ্যকাউন্টে শেয়ার করেছেন ভারত অধিনায়ক। ছবিটি কবে তোলা হয়েছে তা জানা না গেলেও দেখা যাচ্ছে, বিরাট ও আনুশকা একে অপরকে আলিঙ্গনবদ্ধ রয়েছেন।
IMG0
মজার বিষয় হল, তারা যখানে দাঁড়িয়ে এই ছবি তুলেছেন, ঠিক তার পেছনের দেওয়ালে একইরকম একটি ছবি আঁকা রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন পুরুষ এক মহিলাকে আলিঙ্গনরত অবস্থায় চুম্বন করছেন। বিরুষ্কা সেই গ্রাফিতিটি অনুকরন করেই পোজ দিয়েছেন। ছবিটি পরে ইন্সটাগ্রামে শেয়ার করার সময় বিরাট ক্যাপশন দেন, মাই ওয়ান অ্যান্ড ওনলি…! ক্যাপশন শেষে আবার ভালোবাসার চিহ্ন। একই ছবি আনুশকা তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল ছবি করেছে।
দুজনেই একই ছবি পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই তা ভাইরাল হওয়া শুরু হয়। ভক্তরা খুব করে ছবিকে লাইক ও শেয়ার করেন। ইতিবাচক মন্তব্য ও প্রশংসায় ভাসাতে থাকেন বিরুষ্কাকে। কেননা বিয়ের পরও কোহলি যেভাবে প্রেম করে চলছেন, তাতে তরুণেরা কিন্তু ভারতীয় অধিনায়ককে অনুসরণ করতেই পারেন।
ইত্তেফাক/ রেজা