প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বাংলা ভাষার ইতিহাসকে সমুন্নত রাখতে হবে: পররাষ্ট্রমন্ত্রী

 
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাঙালি জাতির আত্মদান ও ত্যাগ বিশ্ব স্বীকার করেই স্বীকৃতি দিয়েছে। এ কারণে আজ মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বাঙালিদের পাশাপাশি অন্যরাও পালন করছেন। প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত বাংলা ভাষার ইতিহাসকে সমুন্নত রাখতে হবে।
 
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার সকাল সাতটায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনপূর্বক জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
 
উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু হল রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম রব্বানী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুুর রহমান শাহ, সাধারণ সম্পাদক আহসানুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায় প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি