‘বাবার প্রেসিডেন্ট পদ থেকে লাভবান হচ্ছে না পরিবার’

 
বাবার প্রেসিডেন্ট পদের অপব্যবহারের অভিযোগ প্রত্যাখান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি মঙ্গলবার ভারত সফরে এসেছেন।
 
তিনি ভারতের সিএনবিসি টিভি১৮ কে দেওয়া সাক্ষাত্কারে বলেন, বাবার পদের মাধ্যমে আমাদের পরিবার কোনোভাবেই লাভবান হচ্ছে না। এই ধরনের অভিযোগ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। 
 
ট্রাম্প জুনিয়র বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আমাদের কোম্পানি নতুন কোনো চুক্তিতে স্বাক্ষর করেনি। কারণ এতে স্বার্থের সংঘাত হতে পারে। ভারতে আমাদের পাঁচটি প্রকল্প আছে যা ভাল চলছে। আমরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারতাম। কিন্তু করছি না। সিএনএন
 
ইত্তেফাক/আনিসুর