রাজবাড়ীর পাংশায় অজ্ঞাত (২৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কলিমহর ইউনিয়নের ধুসনদিয়া গ্রামের একটি রসুন ক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মো. ফজলুল করিম জানায়, সকালে ধুসনদিয়া গ্রামের রবিউলের ডিপটিউবলেরর পাশে একটি রসুন ক্ষেতে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠিয়েছে।
ইত্তেফাক/এসএস