বাগেরহাটে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু

 
বাগেরহাটে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। আগামী ৩দিনে পর্যায়ক্রমে দেশি-বিদেশি ধর্মীয় নেতারা ইজতেমায় গুরুত্বপূর্ণ বয়ান করবেন।
 
ইজতেমা মাঠের স্টেজ জামাতের সদস্য মুফতি মো. আব্দুল্লাহ বলেন, ‘ইজতেমায় জেলার ৯টি উপজেলা থেকে বিপুল সংখ্যাক ধর্মপ্রাণ মুসলমান যোগ দিয়েছেন। এবারের ইজতেমায় ৩০জন বাকপ্রতিবন্ধীও অংশ নিচ্ছেন। তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে।
 
বাগেরহাট শহরের নুরমসজিদ সংলগ্ন সরকারি স্কুল মাঠে এলাকায় ইজতেমার আয়োজন করা হয়েছে। একই সাথে দুই লাখ মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া এক লাখ লোকের এক সাথে বয়ান শোনার ব্যবস্থা করা হয়েছে । 
 
ইত্তেফাক/আরকেজি