গঙ্গাচড়ায় ১৪৪ ধারা জারি

 
গঙ্গাচড়ায় একই স্থানে বেতগাড়ী ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভা আহ্বান করায় উপজেলা প্রশাসন বৃহস্পতিবার বিকেলে ১৪৪ ধারা জারি করেছে। গঙ্গাচড়া মডেল থানার এসআই সাইয়েদুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
জানা যায়, উপজেলার আওয়ামী যুবলীগের বেতগাড়ী ইউনিয়ন শাখা দিপু গ্রুপ ও মিঠু গ্রুপ একই স্থানে তাদের পরিচিতি সভা আহ্বান করেন। এ অবস্থায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি হতে পারে এ আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সৈয়দ এনামুল হক বেতগাড়ী ও বেতগাড়ী হাট সংলগ্ন এলাকায় আজ বিকেলে ১৪৪ ধারা জারি করেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এলাকায় যে কোন ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি