বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

 
গোপালগঞ্জে বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। মারাত্মক আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের সামনে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত ১জনের নাম পরিচয় জানা গেছে।
 
তিনি হলেন- মাগুরার মহম্মদপুর থানার এসআই কবির আহম্মেদের ছেলে জুয়েল (২৪)। তার বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার হ্যালেঞ্চা গ্রামে। অপর আহত ও নিহত ব্যক্তির পরিচয় পুলিশ জানাতে পারেনি।
 
সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক হযরত আলী জানান, ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রবাহী বাসের সাথে গোপীনাথপুরে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের দু’জন নিহত হন।  হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/আরকেজি