হালদায় ২ টন পোনা অবমুক্ত

 
প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র হালদায় দুই টন মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। পিকেএসএফ এবং আইডিএফের যৌথ উদ্যোগে হালদার মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় হ্যাচারি হতে সংগৃহীত প্রায় ছয় লাখ টাকা মূল্যের রুই, কাতলা, কালিবাউশ ও মৃগাল মাছের পোনা অবমুক্ত করা হয়।
 
বৃহস্পতিবার দুপুরে সত্তারঘাট ব্রিজ সংলগ্ন পুরাতন ঘাটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব পোনা অবমুক্ত করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।
 
সাবেক মূখ্য সচিব ও পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিমের সভাতিত্বে অবমুক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যন এহেছানুল হায়দর চৌধুরী, হাটহাজারি উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, পিকেএসএফের উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হোসেন রেজা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উননেছা শিউলী প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি