সাইনবোর্ডে বাংলা লেখা নিশ্চিত করতে ডিএনসিসির ভ্রাম্যমান আদালত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজিদ আনোয়ারের নেতৃত্বে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 
 
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সাইনবোর্ড বাংলা ভাষায় না লেখায় গুলশান-১ এলাকার ১০টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে গুলশান-১ এ অবস্থিত লাইটিং প্যালেস, ইউনি রয়েল সিকিউরিটি লিঃ, নিউ কুইন পার্ল, নাভানা শপিং কমপ্লেক্স, সিলভার টাওয়ার, ঢাকা কালার পয়েন্ট, গ্রাম সিকো, ইউরো এশিয়া, প্রিয় ও ডায়মন্ড গ্যালাক্সি। এসব প্রতিষ্ঠানসহ মোট ১৫টি প্রতিষ্ঠানের সাইনবোর্ড তাৎক্ষণিকভাবে অপসারণ করা হয়।
 
ভ্রাম্যমান আদালত চলাকালে ডিএনসিসির প্যানেল মেয়র সদস্য-৩ আলেয়া সারোয়ার ডেইজী উপস্থিত ছিলেন। সাইনবোর্ডে বাংলা লেখা নিশ্চিত করতে ডিএনসিসির ভ্রাম্যমান আদালত অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/ রেজা