টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলায় পাকুটিয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক মো.শাহিন মিয়া জানান, সোমবার ভোরে উপজেলার পাকুটিয়া ফুলহারা নামক স্থানে মাথা থেতলানো অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকে। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, ভোরে গাড়ি চাপায় তিনি মারা গেছেন। মাথার উপর দিয়ে গাড়ির চাকা চলে যাওয়ায় তার মাথা পুরোপুরি থেঁতলে গেছে। লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করার জন্য আঞ্জুমানে মফিদুলের কাছে হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: পাবনায় অটোরিকশা চালকের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
এলাকাবাসী জানান, তিনি অজ্ঞাত। পাকুটিয়া বাসস্ট্যান্ডে একটি পরিত্যক্ত ঘরের বারান্দায় থাকতেন।
ইত্তেফাক/কেকে