জাহিদুলকে বাঁচাতে সাহায্যের আবেদন

তারুণ্যেভরা জাহিদুল ইসলামের (২৬) জীবন আজ থেমে যাওয়ার পথে। জাহিদুলের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। সে ঝালকাঠির রাজাপুর উপজেলার আইয়ুব আলী হাওলাদারের সন্তান।

জাহিদুলের চিকিৎসার জন্য প্রায় ১৫ লাখ টাকা প্রয়োজন। তার বাবাও ভুগছেন দুরারোগ্য ব্যাধিতে। পায়ে ইনফেকশনের জন্য শিগগির তার বাবার এক পা কেটে ফেলতে হবে। মায়ের উচ্চমাত্রায় ডায়াবেটিস। বড় ভাই প্রতিবন্ধী। অর্থাভাবে পাঁচ ভাইবোনের পরিবারটি মানবেতর জীবনযাপন করছে। ব্যাহত হচ্ছে চিকিৎসাও।

চিকিৎসকরা জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে দ্রুত কিডনি সংযোজন করতে হবে। জাহিদুলের স্বজনরা জানিয়েছেন, প্রতি মাসে চিকিৎসা বাবদ প্রায় ৫০ হাজার টাকা খরচ হচ্ছে। বর্তমানে তার চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় জাহিদুলকে বাঁচাতে সমাজের হৃদয়বান ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে জাহিদুলের পরিবার।

জাহিদুলকে সাহায্য পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট নং: ১৬৪.১৫১.৩৬২৭৪৪, ডাচ বাংলা ব্যাংক, মিরপুর শাখা, মিরপুর-১০। বিকাশ নম্বর: ০১৮৬৭৭৮৫৬৯৬।

ইত্তেফাক/নূহু