জামালপুরে অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার

জামালপুর পৌরসভার পিঙ্গলহাটি গোবিন্দপুর শাহবাজপুর রোডের পাশে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

পুলিশ জানায়, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে লাশটি পানিতে দেখে এলাকাবাসী খবর দিলে লাশটি উদ্ধার করা করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশের প্রাথমিক তদন্তে লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সদর থানার ওসি নাছিমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু