বার্থডে সেলিব্রেট করতে গোয়ায় বিপাশা-কর্ণ

 
বলিউডের অন্যতম ফেভারিট কাপল বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার বিয়ের পরে ‘রিলেশনশিপ গোল’ তৈরি করে আরও জনপ্রিয় হয়েছেন। এক সঙ্গে জিম সেশন থেকে তাঁদের ‘মাঙ্কি লভ’ ক্যাপশনে ছবি পোস্ট করা, সবখানেই নজর কেড়েছেন তারকা দম্পতি।
 
শুক্রবার কর্ণ সিংহ গ্রোভরের ৩৬ তম জন্মদিন। বার্থডে তো এমনিতেই স্পেশাল। তাও যেন দিনটাকে আরও স্পেশাল করে তোলার প্রস্তুতি। ইতিমধ্যেই দম্পতি উড়ে গেছেন গোয়ায়। সমুদ্র শহরেই গত তিন দিন ধরে চলছে বার্থডে সেলিব্রেশন।
 
কখনো বিচের ধারে বসে সেলফি, কখনও আবার বিছানায় শুয়ে বেলুন ফাটানোর প্রতিযোগিতা। স্বামীকে সারপ্রাইজ হিসেবে অবশ্য কী দিয়েছেন স্ত্রী, তা গোপনই রেখেছেন নায়িকা।
 
জন্মদিন উপলক্ষে বিপাশা বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার বেবির জন্মদিন’। আবার কর্ণের সঙ্গে আরেকটি ছবির ক্যাপশনে লেখা, ‘আমরা আমাদের ভালবাসার স্বর্গে রয়েছি। ... প্রতি বছর যেমন থাকি।’
 
ইত্তেফাক/মোস্তাফিজ