টুয়েলভ শোরুম উদ্বোধন করলেন সিয়াম ও মিম

সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ফ্যাশন হাউস টুয়েলভের নতুন শোরুম চালু করা হয়েছে। গত শুক্রবার বিকেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে শোরুমটির উদ্বোধন করেন চিত্রনায়ক সিয়াম ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির এমডি আব্দুলাহ হিল রাকিব, চেয়্যারম্যান আব্দুলাহ হিল নাকিব, সিএমও আব্দুল ওয়াদুদ, সিইও ফাহমিদ ইসলামসহ টিম গ্রুপের বিভিন্ন বিভাগের পরিচালকগণ। জমকালো এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেরদৌস বাপ্পী। টুয়েলভ মূলত টিম গ্রুপের ১২তম প্রতিষ্ঠান। বসুন্ধরা সিটিতে শোরুম উদ্বোধনের মধ্যদিয়ে রাজধানীতে টুয়েলভের মোট শোরুম সংখ্যা হলো ছয়টি। ঢাকার বাইরে ময়মনসিংহ ও ফেনীতে প্রতিষ্ঠানটির শাখা রয়েছে। এছাড়াও শীঘ্রই বগুড়া ও সিলেটে যাত্রা শুরু করতে যাচ্ছে টুয়েলভ। উদ্বোধন উপলক্ষে বসুন্ধরার শোরুমটিতে ২০% ছাড় চলছে। এখানে পুরুষ, নারী ও শিশুদের আকর্ষণীয় পোশাক পাওয়া যাচ্ছে।