মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেছেন, এই সরকার সংবিধান প্রদত্ত দেশের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ এবং বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাস্তবায়নের ওপর জোর দিয়েছে। এর ফলে দারিদ্র্যের হার ৪৬ ভাগ থেকে ১২ ভাগে নেমে এসেছে। ক্রমেই দারিদ্র্য হার কমছে, দেশ দারিদ্র্যমুক্ত হচ্ছে এবং ২০২১ সালের আগেই আগামী ২২ মার্চ দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
আজ শুক্রবার নগরীর বেগম রোকেয়া অডিটোরিয়ামে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় মন্ত্রীপরিষদ বিভাগ কর্তৃক আয়োজিত ‘দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা কর্মসূচি’ শীর্ষক বিভাগীয় পর্যায়ের এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিভগীয় কমিশনার কাজী হাসান আহমেদের সভাপতিত্বে কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, অতিরিক্ত বিভাগীয় কমিশানর মিনু শীলসহ রংপুর বিভাগের আট জেলার বিভিন্ন ঊর্ধ্বতন সরকারি ও বেসরকারি কর্মকর্তারা অংশ নেন। বাসস।
ইত্তেফাক/এমআই