বিপন্ন প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে রাজধানীর শাখারী বাজারে তিনজনকে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন- দীপক নন্দী (৫৫), পনির চন্দ্র দাস (৪০) ও ময়না রানী দাস।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সহযোগিতায় পুরান ঢাকার শাখারী বাজার এলাকায় শুক্রবার সকাল ৯টায় এ অভিযান চালায় র্যাব-১০। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
তিনি জানান, ১২-১৪ জনের একটি সংঘবদ্ধ চক্র মুন্সীগঞ্জ ও নরসিংদী থেকে কচ্ছপ সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রি করে আসছিল। হাতেনাতে কচ্ছপসহ তাদের আটক করা হয়। তারা আদালতের কাছে কচ্ছপ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে বন্যপ্রানী সংরক্ষণ আইনে তাদের ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
ইত্তেফাক/ইউবি