মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহত

 
মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের মধ্যচক নামকস্থানে শুক্রবার সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মাদারীপুর মডেল থানায় মামলা হয়েছে।
 
জানা যায়, ওই মহাসড়কের পাশে একটি রিকশা ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় মালামাল ভর্তি একটি পিকআপ ভ্যান ও অপর ভ্যানটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। ফলে ফারুক (৩৫) ও তার স্ত্রী শিউলি বেগম (২৮) ঘটনাস্থলে মারা যায়। দুর্ঘটনায় ফারুকের মেয়ে নয়ন ও অপর আত্মীয় মিনারুল গুরুতর আহত হন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দম্পতির বাড়ি খুলনার পাইকগাছা বলে জানা যায়। মডেল থানার উপ-পরিদর্শক শ্যমল কুমার ২জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 
 
 
ইত্তেফাক/আরকেজি