গঙ্গাচড়ায় ২ বস্তা বিড়ি জব্দ

ভ্যাট ফাঁকি দেয়ার অপরাধে ১৫ হাজার টাকা মূল্যের বিড়ি জব্দ করছে কাস্টম কর্তৃপক্ষ। আজ শনিবার বিড়িগুলো জব্দ করা হয়। 
 
জানা যায়, হারাগাছ থেকে তৈরি শিকারী বিড়ি নিয়ে জনৈক ব্যক্তি মোটরসাইকেল যোগে গঙ্গাচড়ার বিভিন্ন বাজারে সরবরাহের উদ্দেশ্যে রওয়ানা হয়। গজঘন্টা ইউনিয়নের চারা মাথা নামক স্থানে পৌঁছলে আজ সকাল ১০টার সময়  রংপুর কাস্টম কর্তৃপক্ষ দুই বস্তা বিড়ি জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। 
 
এ সময় রাজস্ব কর্মকর্তা রংপুরের ফরিদুল ইসলাম, এস আই সিদ্দিক, সিপাই আব্দুস সালাম, আসাদুল ইসলাম, সাহাদত হোসেন, মুকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে মামলা হয়েছে বলে তারা জানান।
 
ইত্তেফাক/কেকে