সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করে: রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন বলেছেন, লেখাপড়ার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করে। তাই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি লেখাধুলা, সুষ্ঠ ও মুক্ত চিন্তা-চেতনা লালন করতে হবে।

আজ সোমবার পঞ্চগড় সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সংর্বধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। তাই বর্তমান সরকার মেয়েদের শিক্ষার সুষ্ঠ পরিবেশ আরো বৃদ্ধি করতে নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।

তিনি বলেন, যারা ধর্মের নামে মেয়েদের ঘরে আবদ্ধ রাখতে চায় তাদের সে ধারণা ভুল, দেশকে এগিয়ে নিতে হলে নারী শিক্ষায় মেয়েদেরকে এগিয়ে আসতে হবে।

আরো পড়ুন: রাবি শিক্ষক শফিউল হত্যায় তিনজনের ফাঁসির আদেশ

রেলমন্ত্রী বলেন, নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকার চাকরির সকল ক্ষেত্রে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন এবং নারীরা চাকরির ক্ষেত্রে যোগ্য, দক্ষতার পরিচয় দিয়ে দেশে উন্নয়নে অবদান রাখছেন।

সভা শেষে প্রধান অতিথি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৪০টি ইভেন্টের বিজয়ীদের মধ্যে মেডেল, সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন।

ইত্তেফাক/এমআই