বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং ঢাকায় সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দিয়ে পণ্ড করে দেয় পুলিশ। এ সময় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও মোস্তাফিজুর রহমান বাবুলকে আটক করা হয়।
IMG0
আজ শনিবার বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল সোয়া ১০টায় নয়াপল্টনে নেতাকর্মীরা জড়ো হয়ে কালো পতাকা প্রদর্শন করে। এ সময় তারা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগানের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শনও করে। বিক্ষোভের পর সেখান থেকে আরও প্রায় ৩০ জনকে আটক করা হয়েছে।
বিএনপির কর্মনূচিতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপের সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এমআই