জব্দ ৩৫ কচ্ছপ অবমুক্ত

 
ঢাকার শাখারী বাজার থেকে জব্দ করা বিপন্ন ‘সুন্দি’ প্রজাতির ৩৫টি কচ্ছপ গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের কচ্ছপ প্রজনন কেন্দ্রে অবমুক্ত করা হয়েছে। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোজাহেদ হোসেন শনিবার সকালে কচ্ছপগুলো অবমুক্ত করেন।
 
অবমুক্তকালে উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণের বিভাগীয় কর্মকর্তা এএসএম জহির উদ্দিন আকন, জাতীয় উদ্যানের পার্ক ও ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা আবুল হাসেম, পার্ক বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী, বিকেবাড়ী বিট কর্মকর্তা কাজী সাইফুল ইসলাম, বাউপাড়া বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম, রাজেন্দ্রপুর পশ্চিম বিট কর্মকর্তা মো. নজরুল ইসলাম প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি