আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বেগম খালেদা জিয়াকে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, ‘দেশের জনগণ বিএনপির এসব দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের কারাগারেই দেখতে চায়, জনগণও তাহলে নিরাপদে এবং দেশ শান্তিতে থাকবে।’
আজ শনিবার কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
‘বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগারে থাকা মাইনাস নয়, বরং প্লাস, এতে তার ভোট বাড়ছে, বিএনপি নেতাদের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন ‘বেগম খালেদা জিয়া কারাগারে থাকলে যদি ভোট বৃদ্ধি পায়, তাহলে তিনি (বেগম জিয়া) আমরণ কারাগারেই থাকুন।’ বাসস।
ইত্তেফাক/এমআই