স্বস্তিকার নীল সেলফি

টিভি অভিনেত্রী সোনিকা নেই কিন্তু ঘনিষ্ঠমহল, বন্ধু, কাছের মানুষদের স্মৃতিতে তিনি আজও একইভাবে উজ্জ্বল। আজও এই প্রিয় মানুষটিকে মনে করেন তার ভক্ত থেকে শুরু করে সেলেবরাও। এই ভালোবাসাই যেন ফের একবার প্রতিফলিত হল অভিনেত্রী স্বস্তিকার টুইটার অ্যাকাউন্টে।
 
সোনিকার স্মৃতিতে #ColourYourSelfBlue-তে অংশগ্রহণ করেন অভিনেত্রী ও সোনিকার মত মর্মান্তিক পরিণতির সম্মুখীন যাতে আর কাউকে না হতে হয় সেজন্য সচেতনতার বার্তা দিতে #dontdrinkanddrive-এর কথাও বলেন স্বস্তিকা। সেই সঙ্গে মদ্যপান করে গাড়ি চালানোর বিরোধিতায় নীল রংয়ের ফিল্টারে সেলফি পোস্ট করেন। পাশাপাশি এই পোস্টটি রিপোস্ট করে বন্ধুদের নমিনেট করার কথাও বলেন টুইট করে।
 
প্রসঙ্গত, গত বছর এপ্রিলে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকার। সমগ্র বিষয়টির জন্য অভিযোগের তীর যায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের দিকে। 
 
ইত্তেফাক/ রেজা