সরাইল উপজেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত

 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শনিবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
এতে বলা হয়েছে, জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মো. আল আমিন হোসেন, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. শাহীন আলম, সহ-সম্পাদক মহসিন উদ্দিন হিমনকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট কমিটি করে সরাইল উপজেলার কমিটি নিয়ে গঠিত প্রকৃত ঘটনার তদন্ত করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত রিপোর্ট দফতরে জমা দেয়ার জন্য বলা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি