ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৭০ কি মি যানজট

 
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বিভিন্ন অংশে ৭০ কি মি এলাকায় তীব্র যানজট দেখা গেছে। শনিবার সন্ধ্যায় মহাসড়কের মির্জাপুর বাইপাস, দেওহাটা ও গোড়াই  এলাকায় গিয়ে দেখা গেছে যানজটে স্থবির হয়ে পড়েছে মহাসড়ক।
 
মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার পুলিশ ও মির্জাপুর থানা পুলিশ যানজটের ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, মহাসড়কের চার লেনের কাজে অব্যবস্থাপনা এবং গত কয়েক দিন ধরে মহাসড়কে যানবাহনের চাপ বেশি হওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট শুরু হয়।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক মিজান বলেছেন, যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। 
 
ইত্তেফাক/আরকেজি