ভারতের বিহারে একটি স্কুলের ৯ শিক্ষার্থী নিহত এবং ১০ জন আহত হয়েছে। গতকাল শনিবার একটি দ্রুতগড়ির গাড়ি স্কুলের ভেতর আকস্মিকভাবে ঢুকে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বিবেক কুমার জানান, ঘটনাটি ঘটেছে বিহারের মুজাফফর নগরের আহিয়াপুর-ঝাপাহ এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই সময় স্কুল ছুটি হয়েছে। শিক্ষার্থীদের অনেকেই বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তারা বাইরে আসছিল।
IMG0
এসময় একটি গাড়ি দ্রুত এসে তাদের ওপর দিয়ে চলে যায়। এরপর দেয়াল ভেঙ্গে ভেতরে ঢুকে পড়ে। ঘটনায় স্কুল চত্বরে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সিএনএন
ইত্তেফাক/আনিসুর