খুলনা জেলা মহিলা জাতীয় পার্টির (জেপি) ১৭ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকালে নগরীর ৬০ মানিক মিয়া শপিং কমপ্লেক্সের জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে পার্টির এক জরুরি সভায় এ আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা জেপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেপির ভাইস চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন।
বক্তৃতা করেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহার-উল ইসলাম (মিলন), মো. ইসহাক আলী, এসএম আবু জাফর, আসমা সিদ্দিকা সুমি প্রমুখ।
পরে জিন্নাত ইসলামকে আহবায়ক, রিনা আক্তার ও আনোয়ারা খাতুনকে যুগ্ম আহবায়ক, রেশমা খাতুনকে সদস্য সচিব এবং সাজিয়া আলম, জিয়াসমিন খাতুন, সুফিয়া খাতুন, শিরিনা বেগম, শ্রাবণী আক্তার রিংকুকে সদস্য করে ১৭ সদস্যের খুলনা জেলা জাতীয় মহিলা পার্টির-জেপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
ইত্তেফাক/আনিসুর