ভারতীয় চলচ্চিত্রের সুপারস্টার অভিনেত্রী শ্রীদেবী কাপুর মারা গেছেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দুবাইয়ে পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নেয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। শ্রীদেবীর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। বলিউড তারকারা তাদের শোকাহত মনের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বলিউডের শীর্ষ নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া শোকের কথা জানিয়ে টুইট করেছেন, ‘আমার বলার কোনও ভাষা নেই। শ্রীদেবীকে যারা ভালবাসতেন, সকলের প্রতি সমবেদনা। একটা কালো দিন।’
I have no words. Condolences to everyone who loved #Sridevi . A dark day . RIP
— PRIYANKA (@priyankachopra) February 24, 2018
শ্রীদেবীর মৃত্যুতে টুইট করেছেন প্রীতি জিনতাও: ‘আমার অল টাইম ফেভারিট শ্রীদেবী নেই শুনে আমি শকড। ওঁর আত্মার শান্তি কামনা করি। ওঁর পরিবার শক্তি পাক।’
Heartbroken & shocked to hear that my all time favourite #Sridevi is no more. May god give peace to her soul & strength to the family #RIP
— Preity zinta (@realpreityzinta) February 24, 2018
বোমান ইরানি তার টুইটে বলেন, ‘খুব ভাঙল এই শকিং খবরটা শুনে। আমাদের শ্রীদেবীজি আর নেই। বনি এবং ওঁর পরিবারের প্রতি সমবেদনা।’
নেহা ধুপিয়া: ‘শ্রীদেবী ম্যাম নেই! আমরা আমাদের সবচেয়ে সূক্ষ্ম অভিনেত্রীকে হারালাম।’
জ্যাকলিন ফার্নান্ডেজ: ‘শ্রীদেবী, আমরা একজন আইকনকে এত তাড়াতাড়ি হারালাম।’
সিদ্ধার্থ মালহোত্রা: ‘শ্রীদেবী ম্যাম নেই শুনে সত্যিই শকড।’
আদনান সামি: ‘শেষরাতে শ্রীদেবীর খবরটা শুনে আমি আর কথা বলার মতো অবস্থায় নেই। অসাধারণ প্রতিভা। রেস্ট ইন পিস।’
IMG0
‘সুস্মিতা সেন: আমি শুনলাম শ্রীদেবী ম্যাম চলে গিয়েছেন। কান্না থামাতে পারছি না।’
রাবিনা টন্ডন: ‘শকিং একটা খবরে ঘুম ভাঙল। কেন এমন হল? এত তাড়াতাড়ি চলে গেল শ্রী!’
ইত্তেফাক/মোস্তাফিজ