তালায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরার তালায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকের সহকারী লিটন হোসেন মৃধা (৩৫) নিহত হয়েছেন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার জুরকাটি গ্রামের মৃত খালিদ মৃধার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। তবে তাদের পরিচয়  এখনও পাওয়া যায়নি।
 
শনিবার রাত ১১টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।
 
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্যা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়।
 
ইত্তেফাক/মোস্তাফিজ