গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ১ কেজি গাঁজাসহ মো. কাওছার খান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোটালীপাড়া থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার হরিনাহাটি গ্রামের খান বাড়ির উত্তর পাশ থেকে ১ কেজি গাঁজাসহ মো. কাওছার খানকে গ্রেফতার করে।
কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক বলেন, হরিনাহাটি গ্রামের খান বাড়ির উত্তর পাশে বসে মাদক ব্যবসায়ীরা গাঁজা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে ১ কেজি গাঁজাসহ মো. কাওছার খানকে গ্রেফতার করা হয়। মো. কাওছার খান উপজেলার হরিনাহাটি গ্রামের ফজলুল হক খানের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএম