নগরীর সুবিদ বাজারে বাসা থেকে ডেকে এনে এক যুবককে হত্যা করা হয়েছে। শনিবার রাত ১২টার দিকে সুবিদবাজারের নুরানী আবাসিক এলাকার দস্তিদার দিঘির সামনে থেকে পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে। নিহত যুবকের নাম শিমুল দেব (৩২)। তিনি সুবিদবাজারে মিয়া ফাজিল চিস্ত এলাকার সমরেশ দেবের ছেলে।
সন্ধ্যার দিকে সুবিদবাজার এলাকার সুপারশপ তারাদিনের সামনে দু'পক্ষে মারামারি হয়। এর জের ধরে রাত ১২টার দিকে শিমুলকে কয়েকজন যুবক বাসা থেকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করে।
বিমানবন্দর থানার ওসি মোশররফ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের আটক করতে অভিযান চালছে।
ইত্তেফাক/আরকেজি