বাংলাদেশ ছাত্র পরিষদের অনশন কর্মসূচি অব্যাহত

 
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করার লক্ষ্যে রবিবার তৃতীয় দিন অনশন কর্মসূচি পালন করছে বাংলাদেশ ছাত্র পরিষদ। সংগঠনটি জন প্রশাসন মন্ত্রী জনাব সৈয়দ আশরাফুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে।
 
সংগঠনটি গত ২৭ জানুয়ারি সমগ্র দেশ ব্যাপী সমাবেশের মাধ্যমে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। ১ ফেব্রুয়ারি আমরণ অনশন কর্মসূচি শুরু করে। ৭ ফেব্রুয়ারি দেশের রাজনৈতিক পরিস্থিতির উপর বিবেচনা করে কর্মসূচির সাময়িক স্থগিত করে। সংগঠনটি ২৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় জাতীয় প্রেসক্লাবের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছে বলে জানায় সংগঠনটির পক্ষ থেকে হারুন-অর-রশিদ।
 
সংগঠনটির পক্ষ থেকে সঞ্জয় দাস, ইমতিয়াজ হোসেন, হারুন-অর-রশিদ, শফিকুর রহমান, সুদীপ পাল, আনিসুল হক, সাহাবুদ্দিন সিহাব, আঈনুল নিশাত, রাকিব, মোহন খান, সাইফুল ইসলাম, ফারিয়া জানান দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আমরণ অনশন কর্মসূচি অব্যাহত থাকবে।
 
ইত্তেফাক/আরকেজি