পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ঢাকাসহ দেশের সকল বিভাগীয় শহরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। রবিবার সংসদে সরকারি দলের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে আরও বলেন, সরকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে দেশে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ জারি করেছে।
তিনি বলেন, পাশাপাশি সরকার শব্দ দূষণ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা ও সমন্বয় বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী, গাড়িচালক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ মোট ১৯ হাজার ৯৪৪ জনকে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ দেয়া হয়েছে।
ইত্তেফাক/এমআই