শওকত আলী প্রান্তিক মানুষের কথা বলেছেন

কথাসাহিত্যিক শওকত আলী তাঁর সাহিত্যে প্রান্তিক মানুষের কথা বলেছেন। প্রতিবাদের মাধ্যমে কিভাবে প্রান্তিক অধিকার আদায় করে নিতে হয় সে কথাও সাহিত্যে তুলে এনেছেন। তার সাহিত্যে বাঙালি জীবনের প্রতিটি ধাপ চিত্রিত হয়েছে। রাজনীতি বলতে শওকত আলী বুঝতেন অন্যায়ের প্রতিবাদ করা।
 
রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে দিনাজপুর সাংবাদিক সমিতি আয়োজিত কথাসাহিত্যিক শওকত আলী'র স্বরণ সভায় বক্তরা এসব কথা বলেন। সমিতির আহ্বায়ক মর্তুজা হায়দার লিটনেরর সভাপতিত্বে ও সদস্য সচিব মিজানুর রহমানের সঞ্চালনায় প্রবন্ধ পাঠ করেন কবি ও সাহিত্যিক মুজতবা আহমেদ মুরশেদ।
 
সভায় বক্তারা বলেন, এত বড় একজন লেখক হয়েও তিনি ছিলেন নিভৃতচারী। তার লেখায় তিনি বিভিন্ন সময়ের প্রেক্ষাপট তুলে ধরেছেন। বিশেষ করে ৬০ এর দশকে পূর্ব বাংলার জীবন তার সাহিত্যে অমূল্য সম্পদ। নতুন প্রজন্মকে জানিয়ে দিয়েছেন সেই সময়ের দিনগুলোর কথা। আরো তুলে ধরেছেন বাংলার মাটি ও মানুষের নানা কথা। তার চিন্তা ভাবনা ও লেখনি ছিল সমাজের নিম্ম স্তরের মানুষের জন্য।
 
অনুষ্ঠানে বাংলোদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যান মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, তিনি ছিলেন প্রথম সারির সাহিত্যিক। তার উপন্যাসের মাধ্যমে নতুন প্রজন্ম আমাদের উত্তাল দিনগুলোর ইতিহাস জেনেছে। তিনি সারা বাংলা সাহিত্যের জন্য অনেক অবদান রেখে গেছেন। যা প্রান্তিক মানুষের মন জয় করেছে। মুক্তিযুদ্ধের পর আমাদের হতাশার দিনগুলো তিনিই তুলে ধরেছিলেন।
 
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার বলেন, মাঠের মানুষের জন্য যে দরদ তিনি তা সাহিত্য রচনা করেছেন। আমরা তার সাহিত্য পাঠ করে তাকে আরো ভাল করে চেনার চেষ্ঠা করব।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লে.জে (অব:)  মাহবুবুর রহমান বলেন, শওকত আলী ছিলেন ব্যতিক্রমধর্মী একজন লেখক। যারা প্রান্তিক মানুষ তাদের কথাই তিনি তার সাহিত্যে ওঠে এসেছে। তিনি বিশ^ সভায় বাংলাকে পরিচিত করেছেন। সকলকে সমানভাবে দেখার বিষয়টি তার লেখায় বার বার উঠে এসেছে। ভিন্ন আঙ্গিক, প্রান্তিক মানুষের কথা বলেছেন যাদের আমরা অপাংক্তেয় করে রেখেছি।
 
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, শওকত আলীর সাহিত্যের শক্তি কখনও প্রচারে আসেনি। তিনি একটি উপন্যাস সৃষ্টি করতে একটি ভাষা তৈরী করেছিলেন। কিন্তু শওকত আলীকে চেনাতে গণমাধ্যমের ভূমিকা নগন্য।
 
সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ও কথা সাহিত্যিক ড. মাসুদুল হক, গবেষক শাফিক আফতাব, আসিফ শওকত কল্লোল, ফারজানা শওকত প্রমুখ।
 
ইত্তেফাক/ রেজা