মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা বাগেরহাটের শরণখোলা উপজেলার বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ মিটার কারেন্ট জাল ও ১০ মণ জাটকা উদ্ধার করেছে। শনিবার রাতে এগুলি উদ্ধার করা হয়। আটককৃত এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭২ লাখ টাকা।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ড এম সেলিম বিশ্বাস জানান, অভিযান চলাকালে কোস্টগার্ডে টহল দলের উপস্থিতি টের পেয়ে জেলেরা নৌকা নিয়ে পালিয়ে যায়। আটক ২ লাখ মিটার কারেন্ট জাল শনিবার রাতেই শরণখোলা মৎস্য কর্মকর্তা ও বনবিভাগের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। ১০ মণ জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় ছেলেদের খাবারের জন্য দেয়া হয়েছে।
কোস্টগার্ডের কর্মকর্তা আরও জানান, গত ১০ জানুয়ারি থেকে জাটকা রক্ষা অভিযান পরিচালনা করছে কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ডের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মা ইলিশ ও জাটকা নিধন রোধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।
ইত্তেফাক/আরকেজি