মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দাদা-নাতি নিহত

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় কবিরাজসহ দুইজন নিহত হছেন। রবিবার বিকেলে মিঠাপুকুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের তালিমগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
 
নিহতেরা হলেন- বালুয়ামাসিমপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের বাসিন্দা  কবিরাজী চিকিৎসক মোফাজ্জল হোসেন ওরফে মফা হালাই (৬০) এবং ময়েনপুর ইউনিয়নের গেনারপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে মোকছেদুল ইসলাম (২৫)। তারা  সম্পর্কে দাদা-নাতি।
 
হাইওয়ে পুলিশ জানা গেছে, ওই দুজন মোটরসাইকেলে আন্দারকোটা থেকে শুকুরেরহাটে যাচ্ছিলেন। পথে তালিমগঞ্জ এলাকায় ফুলবাড়িগামী একটি মাইক্রোবাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে, তারা গুরুতর আহত হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
 
ইত্তেফাক/ইউবি