সাঁথিয়ায় রবিবার বিকালে শতাধিক বিএনপি, জামায়াতের নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেছেন। বনগ্রাম মিয়াপুর স্কুলমাঠে ক্ষেতুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদকের সভাপতিত্বে উপজেলার হাসানপুর গ্রামের সিদ্দুকুর রহমানের নেতৃত্বে অর্ধ শতাধিক বিএনপির নেতাকর্মী পাবনা-১ আসনের এমপি অ্যাড. আলহাজ শামসুল হক টুকুর হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
একই দিন গৌড়ীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের সভপতিত্বে জামায়াত নেতা সালাহ উদ্দিনের নেতৃত্বে অর্ধশতাধিক বিএনপি, জামায়াতের নেতাকর্মীরা পাবনা-১ আসনের এমপি অ্যাড. আলহাজ শামসুল হক টুকুর হাতে ফুল দিয়ে যোগদান করেন।
এতে উপজেলা বিএনপি, জামায়াতের মধ্যে ব্যাপক ভাঙ্গনের সম্ভাবনা দেখা দিয়েছে বলে অনেকে মনে করছে। এসময় বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সহ-সভাপতি হাসান আলী খান, রবিউল করিম হিরু ও কার্তিক সাহা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি