মুক্তাগাছায় যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেফতার

মানবতাবিরোধী যুদ্ধাপরাধের মামলার আসামি সমশের ফকির ওরফে সমশের মৌলভীকে (৭০) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে মুক্তাগাছা উপজেলার পয়ারকান্দি গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
সমশেরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন, মুক্তাগাছা থানার সেকেন্ড অফিসার এসআই ওয়াজেদ আলী। গ্রেফতার সমশের মুক্তাগাছা উপজেলার দরিকৃষ্ণপুর গ্রামের বাসিন্দা মৃত আরফান ব্যাপারীর ছেলে।
 
এসআই ওয়াজেদ আলী জানান, আজ সোমবার সকালে গ্রেফতারকৃত সমশেরকে ঢাকায় সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এসএস