নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোরে উপজেলার বারদীর নূনেরটেক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত ওই জেলের নাম দেলোয়ার হোসেন (৩২)। তিনি বারদী ইউনিয়নের নুনেরটেক গ্রামের খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই জাকির হোসেনও আহত হয়েছেন।
বজ্রপাতে আহত জাকির হোসেন জানান, উপজেলার বারদী ইউনিয়নের মেঘনা নদীর নুনেরটেক এলাকায় প্রতিদিনের মতো আজ ভোরে তার বড় ভাই দেলোয়ার হোসেনকে নিয়ে সে মাছ ধরার জাল তুলতে যায়। হঠাৎ একটি বজ্রপাত তাদের নৌকায় আঁচড়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই তার বড় ভাই দেলোয়ার হোসেন মারা যায়। এ ঘটনায় সে নিজেও আহত হয়। এতে তাদের ব্যবহৃত মাছ ধরার নৌকাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইত্তেফাক/এসএস